ঢাকা নিউজ

ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিকের অটো মামলা শুরু

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে অটো জেনারেটেড মামলা দেওয়া শুরু করেছে ডিএমপি। বৃহস্পতিবার সকাল থেকে ডিএমপির আওতাধীন এলাকায় এই আধুনিক আইনি প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে চালক বা মালিকের অজান্তেই আইন ভঙ্গের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয়ভাবে মামলা নথিভুক্ত হয়ে যাবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, ট্রাফিক আইন অমান্যকারীদের ঠিকানায় এখন থেকে ডাকযোগে অটো জেনারেটেড নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। ডিএমপি সূত্রে জানা গেছে, এই নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে গড়িমসি করলে বা হাজিরা না দিলে পরবর্তী ধাপে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম গ্রহণ করা হবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত প্রযুক্তির এই এআই ক্যামেরাগুলো বিভিন্ন সিগন্যাল ও গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে। লাল বাতির সিগন্যাল অমান্য করা, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং এবং লেফট লেন ব্লক করার মতো অপরাধগুলো এই ডিজিটাল প্রসিকিউশনের আওতায় আসবে। জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো অসাধু চক্রের প্রতারণা থেকে বাঁচতে কেবল ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটিশ পাওয়ার পর মালিক বা চালকদের ডিএমপি সদর দপ্তর অথবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে মামলা নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিকের অটো মামলা শুরু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ