ঢাকা নিউজ

অফিস ডেস্কে দীর্ঘক্ষণ বসে কাজ করা নিয়ে দুঃসংবাদ: বাড়ছে অকাল মৃত্যুর ঝুঁকি

ছবি : সংগৃহীত

জীবিকার প্রয়োজনে যারা দিনের দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন, তাদের জন্য সতর্কবার্তা দিয়েছে সাম্প্রতিক এক চিকিৎসা গবেষণা। গবেষণায় দেখা গেছে, একটানা দীর্ঘক্ষণ বসে থাকা কেবল শরীর ব্যথা বা আড়ষ্টতা নয়, বরং স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এমনকি অতিরিক্ত বসে থাকাকে ধূমপানের মতোই ক্ষতিকর এবং অকাল মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, টানা আট ঘণ্টা বা তার বেশি বসে থাকলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এবং শরীরের ওজন ও উচ্চতার ভারসাম্য (বিএমআই) নষ্ট হয়। এছাড়া ঘাড় শক্ত হয়ে যাওয়া, কোমরে ব্যথা এবং নিতম্বের পেশি সংকুচিত হওয়ার মতো শারীরিক জটিলতা দেখা দেয়। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা মানুষের সৃজনশীলতা ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে মানসিক অবসাদও তৈরি করতে পারে।

তবে কর্মক্ষেত্রকে স্বাস্থ্যবান্ধব করার কিছু উপায়ও বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সঠিক অঙ্গভঙ্গিতে বসা, মেরুদণ্ড সোজা রাখা এবং ফোনে কথা বলার সময় হেডসেট ব্যবহার করা জরুরি। সাধারণ চেয়ারের বদলে মাঝে মধ্যে ‘এক্সারসাইজ বল’ বা ‘স্ট্যান্ডিং ডেস্ক’ ব্যবহার করলে শরীরের ভারসাম্য ঠিক থাকে এবং ক্যালরি পোড়াতে সাহায্য করে।

কাজের ফাঁকে প্রতি এক ঘণ্টায় অন্তত একবার বিরতি নিয়ে স্ট্রেচিং, স্কোয়াট বা স্পাইনাল টুইস্টের মতো সহজ কিছু ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, ইন্টারকমে কথা না বলে সহকর্মীর ডেস্কে হেঁটে যাওয়া এবং মধ্যাহ্নভোজের পর কিছুক্ষণ হাঁটার অভ্যাস গড়ে তুললে শরীর ও মন সতেজ থাকে। বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট পরিবর্তনগুলো কেবল শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং কাজের উৎপাদনশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬

অফিস ডেস্কে দীর্ঘক্ষণ বসে কাজ করা নিয়ে দুঃসংবাদ: বাড়ছে অকাল মৃত্যুর ঝুঁকি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ