পশ্চিমবঙ্গে বিজেপির জয় এবং এর প্রভাব নিয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় একটি ‘গেরুয়া পতাকা’র উত্থান, যা বাংলাদেশের একদম কাছাকাছি চলে এসেছে। এই পরিস্থিতি মোকাবিলায় মুসলমানদের ইমানি শক্তিতে বলীয়ান এবং সজাগ থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি গত ১৫ বছরে দেশে আলেম-ওলামাদের ওপর চলা নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তোলার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ওপর জোর দেন।
বক্তব্যে সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এনসিপি নেতা। তিনি প্রস্তাব করেন, মসজিদের সঙ্গে যদি স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা যায়, তবে অসহায় ও দরিদ্র মানুষ সহজেই শিক্ষা ও চিকিৎসার সুবিধা পাবে। বিশেষ করে এতিম ও দুস্থ নারীদের পাশে দাঁড়াতে তিনি মসজিদ কমিটিগুলোর প্রতি আহ্বান জানান।
নামাজ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মাটিতে যেন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা চাঁদাবাজ সংসদ সদস্য হতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময় তিনি দেশ ও দশের কল্যাণে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দেন। উপস্থিত মুসল্লিরা তাঁর বক্তব্যের সমর্থনে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে সাড়া দেন।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন