ঢাকা নিউজ

স্টুডেন্ট অ্যালায়েন্স অব পিরোজপুরের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত

পিরোজপুর জেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘স্টুডেন্ট অ্যালায়েন্স অব পিরোজপুর (বলেশ্বর)’-এর ২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. রিমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল হোসেইন শান্ত।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফারহানা খানম এবং ১ নম্বর সহ-সভাপতি হিসেবে ইসলামি বিশ্ববিদ্যালয়ের মো. রেজাউল ইসলাম রাকিব মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাদমান হোসেন সিফাত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রাকিবুল ইসলাম মুনতাসীর দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন জানান, পিরোজপুর জেলায় উচ্চশিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ২০২৫ সাল থেকে ‘বলেশ্বর’ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন কলেজে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার আয়োজন করে সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁরা দ্রুতই একটি ‘মেন্টরশিপ প্রোগ্রাম’ চালু করবেন। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। পিরোজপুরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এই নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬

স্টুডেন্ট অ্যালায়েন্স অব পিরোজপুরের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ