যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরাইলের মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এরফান শাকুরজাদেহ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (১১ মে) দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম 'মিজান' এই তথ্য নিশ্চিত করেছে।
মিজান-এর প্রতিবেদনে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত এরফান শাকুরজাদেহ একটি স্যাটেলাইট-সংক্রান্ত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে অত্যন্ত গোপনীয় বৈজ্ঞানিক তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছিল। বিচারে তাকে দোষী সাব্যস্ত করে এই সর্বোচ্চ সাজা প্রদান করা হয়।
এদিকে, মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস সোসাইটি’ এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির দাবি, ২৯ বছর বয়সি এই মহাকাশ প্রকৌশল স্নাতককে ২০২৫ সালে গ্রেফতার করা হয়েছিল এবং তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক চরম উত্তেজনার মধ্যেই এমন মৃত্যুদণ্ড কার্যকরের খবর সামনে এলো। রয়টার্সের সূত্রমতে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পৃক্ততার অভিযোগে ইরান এর আগেও একাধিক ব্যক্তির সাজা কার্যকর করেছে, যা আন্তর্জাতিক মহলে প্রায়ই বিতর্কের জন্ম দিয়েছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন