ঢাকা নিউজ

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক নয়, ব্যক্তিগত অপরাধ হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের কোনো ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, বরং ব্যক্তি অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকার পুলিশ বাহিনীকে একটি সত্যিকারের জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তারেক রহমান তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন যে, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার বা প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়। তিনি বলেন, “জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না।” তাই পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস না করে পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হয়ে ওঠার এবং যেকোনো পরিবেশে কাজ করার মানসিকতা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদ’ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বর্তমান সরকার। এখন থেকে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং সততা, মেধা ও দক্ষতাই হবে একমাত্র মূলনীতি। তিনি জোর দিয়ে বলেন, জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে তা অনেকাংশেই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীকে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

আইন-শৃঙ্খলা বাহিনী যদি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে, তবে সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশ কর্মকর্তাদের দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক নয়, ব্যক্তিগত অপরাধ হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের কোনো ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, বরং ব্যক্তি অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকার পুলিশ বাহিনীকে একটি সত্যিকারের জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তারেক রহমান তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন যে, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার বা প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়। তিনি বলেন, “জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না।” তাই পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস না করে পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হয়ে ওঠার এবং যেকোনো পরিবেশে কাজ করার মানসিকতা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদ’ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বর্তমান সরকার। এখন থেকে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং সততা, মেধা ও দক্ষতাই হবে একমাত্র মূলনীতি। তিনি জোর দিয়ে বলেন, জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে তা অনেকাংশেই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীকে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

আইন-শৃঙ্খলা বাহিনী যদি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে, তবে সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশ কর্মকর্তাদের দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করার নির্দেশ দেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ