ঢাকা নিউজ

হিজবুল্লাহর এফপিভি ড্রোনের সামনে দিশেহারা ইসরাইলি সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত ‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন মোকাবিলা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। প্রভাবশালী গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হিজবুল্লাহর এই বিশেষ ড্রোনগুলো ইসরাইলের অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম হওয়ায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বড় চ্যালেঞ্জের মুখে।

প্রতিবেদনে জানানো হয়, হিজবুল্লাহ তাদের ড্রোনের সাথে বিশেষ ধরনের ‘ফাইবার অপটিক’ তার ব্যবহার করছে। এই তারের মাধ্যমে ড্রোনগুলোকে সরাসরি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হচ্ছে, ফলে ইসরাইলের ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এগুলোকে শনাক্ত বা অকেজো করতে পারছে না। গত রোববার হিজবুল্লাহর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর সীমান্তে ইসরাইলের গর্ব ‘আয়রন ডোম’ ব্যাটারিতে একটি এফপিভি ড্রোন সফলভাবে হামলা চালাচ্ছে।

ইসরাইলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবানন সীমান্তে এই নতুন আপদ ঠেকাতে তারা পরীক্ষামূলক কিছু কর্মসূচি শুরু করেছেন। তবে বাস্তবতা হলো, হিজবুল্লাহর এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে ইসরাইলি সেনাবাহিনী এখনো হিমশিম খাচ্ছে। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই নতুন কৌশলের কাছে অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, ফাইবার অপটিক প্রযুক্তির ব্যবহার ড্রোন যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। যুদ্ধের ময়দানে হিজবুল্লাহর এই নতুন উদ্ভাবন ইসরাইলের সামরিক সক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং উত্তর সীমান্তে দেশটির প্রতিরক্ষা ব্যূহকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আল-জাজিরার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

হিজবুল্লাহর এফপিভি ড্রোনের সামনে দিশেহারা ইসরাইলি সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ