জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত তৌফিকুল হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বর্তমানে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই কিশোরকে আটক করেছে। আটককৃতরা হলো—সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার কালেক্টরেট মাঠে ফুটবল খেলার সময় তৌফিকুলের সঙ্গে পলাশ ও শফিকের কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে তারা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তৌফিকুলকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বর্তমানে থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন