ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা করা ভারতের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং সেই প্রেক্ষাপটেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তকে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অনুপ্রবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অনুপ্রবেশ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসরত ২,৮৬০ জনেরও বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য অনেক আগেই বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর এবং ভারতকে বাদ দিয়ে চীনকে কাজ দেওয়ার সম্ভাবনা সংক্রান্ত খবরের বিষয়েও ব্রিফিংয়ে আলোচনা হয়। জয়সওয়াল এই বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে জানান যে, ভারত বিশ্বজুড়ে প্রতিটি ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রাখে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থকেই প্রাধান্য দেয়।
পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে বাংলাদেশে তৈরি হওয়া প্রতিক্রিয়ার বিষয়ে তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচক করে তোলার বিষয়ে ভারতের পূর্বের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ভারত সবসময়ই দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিতে দেখতে আগ্রহী।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন