ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি নারী দীর্ঘ সাজাভোগ শেষে বিশেষ ভ্রমণ অনুমতিপত্রের মাধ্যমে দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা নারীরা হলেন বাগেরহাট জেলার হ্যাপি খান ও মারিয়া হাওলাদার।
বেনাপোল অভিবাসন পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে ২০২৩ সালে দালালের মাধ্যমে অবৈধ পথে তারা ভারতে যান এবং নয়া দিল্লিতে বাসাবাড়িতে কাজ শুরু করেন। গত বছরের ডিসেম্বরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করলে আদালত তাদের পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠান।
অভিবাসনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মানবাধিকার সংগঠন ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিরা তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন