ঢাকা নিউজ

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার দুপুরে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, ১০৮ বছরের পুরোনো জারিয়া স্টেশন থেকে রেললাইন দুর্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশের রেল নেটওয়ার্ক বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে কাজ শুরু করা হবে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, বর্তমান সরকার জনগণের দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নেত্রকোনার উন্নয়নে ইতোমধ্যে পাঁচটি বড় সেতুর অনুমোদন দেওয়া হয়েছে। জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হলে এ অঞ্চলের সাদা মাটি, বালু ও কৃষিপণ্য পরিবহণে খরচ কমার পাশাপাশি পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।

বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার দুর্গাপুর-কলমাকান্দাকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুরে জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার দুপুরে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, ১০৮ বছরের পুরোনো জারিয়া স্টেশন থেকে রেললাইন দুর্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশের রেল নেটওয়ার্ক বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে কাজ শুরু করা হবে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, বর্তমান সরকার জনগণের দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নেত্রকোনার উন্নয়নে ইতোমধ্যে পাঁচটি বড় সেতুর অনুমোদন দেওয়া হয়েছে। জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হলে এ অঞ্চলের সাদা মাটি, বালু ও কৃষিপণ্য পরিবহণে খরচ কমার পাশাপাশি পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।

বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার দুর্গাপুর-কলমাকান্দাকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ