পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চার দিন পর বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নিখোঁজ হয়নি বরং গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে স্বেচ্ছায় পরিকল্পনা করে পালিয়ে গাজীপুরে এসেছিল।
উদ্ধারকৃত কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে চাকরির জন্য জীবনবৃত্তান্ত তৈরি করার সময় পুলিশের নজরে আসে। গত রোববার তাদের অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, লোকমুখে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়। পরে কিশোরীদের পরিবারকে খবর দেওয়া হলে তারা বুধবার রাতে গাজীপুরে এসে পৌঁছান এবং পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন