কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। মৃত শিশুটি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে।
নিহত শিশুটি গত ৯ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এ নিয়ে জেলায় হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত সাত শিশুর মৃত্যু হলো, যার মধ্যে চারজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। বর্তমানে এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও ৬৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে এক হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত জেলায় এক হাজার ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৫ জন রোগী চিকিৎসাধীন থাকলেও ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের সাধ্যমতো চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন