ছাত্ররাজনীতিকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিমুখ হওয়া উচিত নয় এবং দেশের স্বার্থেই সচেতনভাবে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন, কিন্তু ছাত্ররাজনীতির পথ বেছে নেওয়ার কারণে জাতীয় রাজনীতিতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন। শিক্ষক হলে তিনি কেবল নিজের বিষয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজির মধ্যেই সীমাবদ্ধ থাকতেন উল্লেখ করে তিনি জানান, ছাত্ররাজনীতি তাকে সমাজ, রাষ্ট্র ও মানুষের নানা দিক বোঝার সুযোগ দিয়েছে। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের জেনারেল সেক্রেটারি, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, তিনবার সিনেট সদস্য এবং ছাত্রদলের সদস্য সম্পাদক থেকে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত দায়িত্ব পালনের অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে তার সক্ষমতা বাড়িয়েছে বলে স্মরণ করেন।
ছাত্ররাজনীতি থেকে শিক্ষার্থীদের দূরে সরে যাওয়ার প্রবণতাকে উদ্বেগজনক উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ছাত্ররাজনীতি না করলে ক্ষতিটা দেশেরই হবে, কারণ হাজার হাজার শিক্ষার্থী যখন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, সেটাই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ভিত্তি গঠন করে। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা পানি ব্যবস্থাপনার সঙ্গে কৃষি, মৎস্য, পরিবেশ, ভূগর্ভস্থ পানির স্তর এবং গ্রামীণ অর্থনীতির স্বার্থে আগামী ৫০ বছর টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া তিনি পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের এক-তৃতীয়াংশ মানুষ সরাসরি উপকৃত হবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার মাত্র তিন মাসে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে শুরু করেছে। দেশে বর্তমানে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়, যার মধ্যে ৫ লাখ টন ইলিশ এবং বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয় উল্লেখ করে তিনি জানান, দেশের চাহিদা পূরণ করে ভবিষ্যতে মাছ ও গবাদিপশু খাত থেকেও বড় ধরনের রপ্তানি আয় সম্ভব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন