বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের লিভারজনিত জটিলতায় মৃত্যুর পর এবার হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই নিজের এই অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। বর্তমানে এই ডিজে রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে বিছানায় শুয়ে থাকা অবস্থার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’
তার অসুস্থতার খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। উল্লেখ্য, ২০০৭ সালে ডিজে হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করে অল্প সময়েই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন সনিকা। এরপর ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
ডিজে ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়েও কাজ করা সনিকা ২০১৩ সালে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি ছোটপর্দায় অভিষেক করেন এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নামের দুটি টিভি নাটকে অভিনয় করেন।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন