ঢাকা নিউজ

মীরসরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় পথচারী কিশোর নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক গাড়ির চাপায় মো. শাহিন আলম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম গেটের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন সড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

মীরসরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় পথচারী কিশোর নিহত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক গাড়ির চাপায় মো. শাহিন আলম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম গেটের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন সড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ