ঢাকা নিউজ

হামের বর্তমান প্রাদুর্ভাব সবার জন্য বড় চ্যালেঞ্জ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে হামের বর্তমান প্রাদুর্ভাব সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এই প্রাদুর্ভাবে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকারের জরুরি গণটিকাদান কর্মসূচির কারণে পরিস্থিতি এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত ‘দেশব্যাপী ‘হাম’ এর প্রাদুর্ভাব: চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে বিএনপি সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে তারা মেগা প্রকল্প ও মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল এবং স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি করেছে। তবে দেশে আগে হাম ও চিকেন পক্স বেশি দেখা গেলেও এখন তা অনেক কমেছে জানিয়ে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে মনোবল ধরে রাখার পরামর্শ দেন। একইসঙ্গে জনগণের মধ্যে হাম প্রতিরোধের উপায় এবং শিশুদের পুষ্টি চাহিদা পূরণে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি এবং আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুফিয়া খাতুনও সভায় প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সার্জন ও দেশবরেণ্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

হামের বর্তমান প্রাদুর্ভাব সবার জন্য বড় চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ