ঢাকা নিউজ

নয় জাতিগোষ্ঠীর পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান 'পাহাড়ে ঈদ'

ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ঈদ অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’-এ এবার দেখা যাবে নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের বর্ণিল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নিজেদের সংস্কৃতি মূলধারার দর্শকদের সামনে তুলে ধরেছেন। দুই পর্বের আকর্ষণীয় এই অনুষ্ঠানটি পবিত্র ঈদুল আজহার চতুর্থ ও পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে এ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠী। এসব সম্প্রদায়ের প্রতিভাবান শিল্পীদের মনোমুগ্ধকর নাচ ও গানের সমন্বয়ে ধারণ করা হয়েছে পুরো অনুষ্ঠানটি।

ভ্যালেন্টিনা ত্রিপুরার চমৎকার উপস্থাপনায় দুই পর্বের এ অনুষ্ঠানের প্রতি পর্বে মোট সাতটি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে। নাচ-গানের পাশাপাশি একটি বিশেষ অংশ হিসেবে থাকছে পার্বত্য এলাকায় বসবাসরত সাধারণ মানুষের ঈদ উদযাপনের অভিজ্ঞতা ও গল্পগাথা।

বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

নয় জাতিগোষ্ঠীর পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান 'পাহাড়ে ঈদ'

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ঈদ অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’-এ এবার দেখা যাবে নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের বর্ণিল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নিজেদের সংস্কৃতি মূলধারার দর্শকদের সামনে তুলে ধরেছেন। দুই পর্বের আকর্ষণীয় এই অনুষ্ঠানটি পবিত্র ঈদুল আজহার চতুর্থ ও পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে এ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠী। এসব সম্প্রদায়ের প্রতিভাবান শিল্পীদের মনোমুগ্ধকর নাচ ও গানের সমন্বয়ে ধারণ করা হয়েছে পুরো অনুষ্ঠানটি।

ভ্যালেন্টিনা ত্রিপুরার চমৎকার উপস্থাপনায় দুই পর্বের এ অনুষ্ঠানের প্রতি পর্বে মোট সাতটি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে। নাচ-গানের পাশাপাশি একটি বিশেষ অংশ হিসেবে থাকছে পার্বত্য এলাকায় বসবাসরত সাধারণ মানুষের ঈদ উদযাপনের অভিজ্ঞতা ও গল্পগাথা।

বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ