রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) মিছিলের প্রস্তুতি ও ঝটিকা কর্মসূচির চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাকর্মীরা রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এই ২৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার একাধিক নেতাকর্মী রয়েছেন, যারা মূলত একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরণের অপতৎপরতা প্রতিরোধে ওই এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরণের মিছিল করার পরিকল্পনা করছিলেন। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ারও একটি পরিকল্পনা ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় ও সাংগঠনিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন