ঢাকা নিউজ

রামিসা হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্রজনতার বিক্ষোভ

ছবি : সংগৃহীত

শিশু রামিসাসহ সারা দেশে চলমান খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে পৃথক কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সর্বস্তরের ছাত্রজনতা। শুক্রবার (২২ মে) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিশু রামিসা হত্যার বিচার এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে একই ঘটনার বিচার দাবিতে জুমার নামাজ শেষে বরিশালের সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর সরকারি বিএম কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজে নিরাপত্তাহীনতার অভাবকে আরও স্পষ্ট করেছে। এ সময় দোষী খুনির একমাত্র সাজা মৃত্যুদণ্ড হতে হবে এবং তা দ্রুত কার্যকর করার জোর দাবি জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

রামিসা হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্রজনতার বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

শিশু রামিসাসহ সারা দেশে চলমান খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে পৃথক কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সর্বস্তরের ছাত্রজনতা। শুক্রবার (২২ মে) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিশু রামিসা হত্যার বিচার এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে একই ঘটনার বিচার দাবিতে জুমার নামাজ শেষে বরিশালের সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর সরকারি বিএম কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজে নিরাপত্তাহীনতার অভাবকে আরও স্পষ্ট করেছে। এ সময় দোষী খুনির একমাত্র সাজা মৃত্যুদণ্ড হতে হবে এবং তা দ্রুত কার্যকর করার জোর দাবি জানান বক্তারা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ