মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা কেবল আনন্দের দিন নয়; এটি ত্যাগ, আনুগত্য, তাকওয়া এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক মহিমান্বিত প্রতীক। এই ঈদের মূল ইতিহাস জড়িয়ে আছে হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর অবিস্মরণীয় কোরবানির ঘটনার সঙ্গে। মহান আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করার যে অনন্য দৃষ্টান্ত তাঁরা স্থাপন করেছিলেন, তা আজও মুসলিম উম্মাহকে আত্মত্যাগের শিক্ষা দেয়। ঈদুল আজহার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছিল রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামের জীবনে। তাদের ঈদ ছিল আড়ম্বরহীন, কিন্তু তাকওয়া, ইবাদত, মানবিকতা ও ভালোবাসায় পরিপূর্ণ।
নবীজি (সা.)-এর যুগে জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়ে যেত। সাহাবায়ে কেরাম এ সময় বেশি বেশি নফল ইবাদত করতেন, নিজেদের আত্মশুদ্ধিতে মনোযোগ দিতেন এবং তাকওয়া অর্জনের চেষ্টা করতেন। কুরবানিদাতারা চুল ও নখ না কাটার সুন্নতের প্রতি গুরুত্ব দিতেন। তখনকার ঈদ প্রস্তুতি ছিল বাহ্যিক সাজসজ্জার চেয়ে বেশি আধ্যাত্মিকতা, ইবাদত ও আল্লাহভীতির ওপর ভিত্তি করে।
ঈদের দিন রাসুলুল্লাহ (সা.) ছোট-বড় সবার আনন্দের বিষয়টিকে গুরুত্ব দিতেন এবং বৈধ বিনোদনের প্রতিও তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। মহানবী (সা.)-এর ঈদ উদযাপনে ছিল পরিচ্ছন্নতা, সরলতা, ইবাদত ও মানবিকতার অপূর্ব সমন্বয়। ঈদের দিন তিনি গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, উত্তম পোশাক পরিধান করতেন এবং ঈদুল আজহার দিন নামাজের আগে কিছু না খেয়ে কুরবানির গোশত দিয়েই প্রথম আহার করতেন। তিনি এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। সাহাবিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন এবং সমাজের গরিব, অসহায় ও দুঃখী মানুষের খোঁজখবর নিতেন যেন ঈদের আনন্দ কেবল বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি এবং রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে কুরবানি করতেন ও ঈদের খুতবায় সাহাবিদের কুরবানির তাৎপর্য শিক্ষা দিতেন। তিনি সাধারণত দুটি শিংওয়ালা সাদা-কালো বর্ণের বকরি কুরবানি করতেন, তবে বিদায় হজের সময় তিনি ১০০টি উট কুরবানি করেছিলেন। কুরবানি করার সময় তিনি আল্লাহর নাম উচ্চারণ করতেন ও তাকবির দিতেন এবং কখনো সবার সামনে ঈদগাহেই কুরবানি করতেন। কুরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন, ত্রুটিযুক্ত পশু কুরবানি করতে নিষেধ করেছেন এবং কুরবানির গোশত নিজেও খেয়ে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে বণ্টন করে দিতেন।
সাহাবায়ে কেরাম ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর সরাসরি শিক্ষাপ্রাপ্ত সৌভাগ্যবান মানুষ এবং ঈদুল আজহা উদযাপনের ক্ষেত্রে তারা সুন্নতের অনুসরণে অত্যন্ত সতর্ক ছিলেন। নবীজি (সা.)-এর নির্দেশনা অনুযায়ী তারা কুরবানির পশু নির্বাচনে যত্নবান হতেন, অনেকে আগে থেকেই পশুর পরিচর্যা করতেন এবং কুরবানির পর গরিবদের মাঝে গোশত বণ্টন করে দিতেন। ঈদের দিন সাহাবিরা পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বলতেন, আল্লাহ আমাদের ও তোমাদের নেক আমল কবুল করুন।
মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে সাহাবায়েকেরাম প্রতিবছর সামর্থ্য অনুযায়ী কুরবানি করতেন। তারা গভীরভাবে উপলব্ধি করেছিলেন, কুরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়; বরং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং তাকওয়া অর্জন। তাই ত্যাগ, আনুগত্য ও খোদাভীতির শিক্ষা তারা নিজেদের জীবনাচরণে বাস্তবায়ন করেছিলেন। নবীজি (সা.) ও সাহাবায়ে কেরামের ঈদুল আজহা ছিল সরলতা, তাকওয়া, মানবিকতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন