ঢাকা নিউজ

কক্সবাজারে মাদকাসক্ত ছেলের দায়ে বৃদ্ধ বাবা খুন

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বৃদ্ধ ব্যবসায়ী খলিলুর রহমান (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ নৃশংস ঘটনা ঘটেছে। নিহত খলিলুর রহমান পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম তার বাবা খলিলুর রহমানকে কুপিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে। এ সময় দায়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমানের শরীর থেকে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খলিলুর রহমানের লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে এবং তার বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

কক্সবাজারে মাদকাসক্ত ছেলের দায়ে বৃদ্ধ বাবা খুন

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বৃদ্ধ ব্যবসায়ী খলিলুর রহমান (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ নৃশংস ঘটনা ঘটেছে। নিহত খলিলুর রহমান পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম তার বাবা খলিলুর রহমানকে কুপিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে। এ সময় দায়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমানের শরীর থেকে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খলিলুর রহমানের লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে এবং তার বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ