গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আজ শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে তিনি ঝিনাইদহ গিয়েছিলেন এবং জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করে বের হওয়ার সময় হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যাওয়ার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন এবং ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে গিয়েছিলেন মূলত মব করার উদ্দেশ্যে, কিন্তু সেখানে সাধারণ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। নাছির আরও অভিযোগ করেন, এই সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।
ফেসবুক পোস্টে ছবি সংযুক্ত করে ছাত্রদল সাধারণ সম্পাদক দাবি করেন, ওই অস্ত্রধারী দুজন মূলত শিবিরের সন্ত্রাসী। তিনি তাদের পরিচয়ও প্রকাশ করেন: ১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত), পিতা: সল্টু মাস্টার (জামায়াত নেতা ও বদরগঞ্জ মাদ্রাসার শিক্ষক), ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ। ২. আশিক (টি-শার্ট পরিহিত), পিতা: মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা, তিনি শিবিরের নেতা।
পোস্টের শেষে ছাত্রদল সাধারণ সম্পাদক অনতিবিলম্বে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুই সন্ত্রাসীকে গ্রেফতার করার জোর অনুরোধ জানান।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন