রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণার পর, রোববার রাষ্ট্রীয় খরচে ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের অফিস আদেশ অনুযায়ী, ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহ আসামিপক্ষে মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
এদিকে রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন। আদালত আগামী ১ জুন এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে চার্জশিট দাখিলকে কেন্দ্র করে দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে প্রিজন ভ্যানে করে আদালতে এনে গারদখানায় রাখা হয়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর প্রথমে শ্বাসরোধে হত্যা এবং পরবর্তীতে তার দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।
শনিবার সিআইডি এই হত্যাকাণ্ডের ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর, আদালত তাকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভ

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন