ঢাকা নিউজ

হাজিদের সেবায় খাদেম হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, এ বছর হাজিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজের পুরো সময়জুড়ে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের একজন খাদেম হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় হজ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী তাকে হাজিদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজিদের সেবায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওনার উদ্যোগে হাজিদের বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, পানিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে এবং আরাফা-মিনায় হাজিদের জুস বিতরণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এবারের হজ ব্যবস্থাপনা আল্লাহর অশেষ রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হাব নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে, তবে সবচেয়ে বড় অবদান মহান আল্লাহর।

হজ চলাকালে হাজিদের বিভিন্ন সমস্যা সমাধান, আবাসন, চিকিৎসা ও সার্বিক সেবার বিষয়গুলো নিয়মিত তদারকি করা হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশি হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন।

ধর্মমন্ত্রী বলেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে। এজন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ৩০ মে ২০২৬

হাজিদের সেবায় খাদেম হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ