যুক্তরাষ্ট্রে ইসরাইলের জনপ্রিয়তা হ্রাসের পেছনে পাকিস্তানের বট ফার্মকে দায়ী করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই গুরুতর অভিযোগ তোলেন।
নেতানিয়াহু দাবি করেন, যেসব দেশ মার্কিন-ইসরাইল জোটকে দুর্বল করতে চায়, তারা মূলত কৃত্রিম বট ফার্মের সাহায্যে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করছে এবং বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে।
তিনি উদাহরণ দিয়ে আরও যোগ করেন, এসব ভুয়া বট অ্যাকাউন্ট থেকে এমনভাবে লেখা হয় যেন মনে হয় ‘আমি একজন খাঁটি টেক্সানবাসী যে ইসরাইলকে সমর্থন করতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারছি না’। তবে পরবর্তীতে খোঁজ নিলে দেখা যায়, ওই মন্তব্যকারী ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো একটি বেসমেন্টে বসে কাজ করছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু এবং ইসরাইল উভয়ের জনপ্রিয়তাই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।
পিউ রিসার্চ সেন্টারের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, বর্তমানে ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ। পাশাপাশি ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্ব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আর আস্থা রাখেন না, ২০২৫ সালে যা ছিল ৫২ শতাংশ।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন