যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের ‘অস্ত্রায়ন’ বা রাজনৈতিক উদ্দেশে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন।
শুক্রবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক লিওনি ব্রিংকেমা এক আদেশে জানান, আদালতে আরও আইনি শুনানি শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই তহবিল গঠন বা পরিচালনার বিষয়ে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ নামে এই তহবিল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। মূলত ট্রাম্পের কর নথি ফাঁসের ঘটনায় অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস)-এর বিরুদ্ধে করা মামলার সমঝোতার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছিল।
প্রস্তাব অনুযায়ী, ১.৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিল পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কমিশন গঠনের কথা বলা হয়। কমিশনটির কাজ ছিল মূলত তাদের ক্ষতিপূরণ দেওয়া, যারা রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে নিজেদের ‘ল-ফেয়ার’ এবং ‘ওয়েপনাইজেশন’-এর শিকার হিসেবে প্রমাণ করতে পারবেন।
উল্লেখ্য, ট্রাম্প ও তার রাজনৈতিক মিত্ররা তাদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন তদন্ত ও ফৌজদারি মামলাগুলো বোঝাতে দীর্ঘদিন ধরেই এই শব্দগুলো ব্যবহার করে আসছেন।
এদিকে ট্রাম্প-ভ্যান্স প্রশাসনের রাজনৈতিক ও আদর্শিক বিরোধী হিসেবে পরিচিত এবং নিজেদেরকে সরকারের লক্ষ্যবস্তু দাবি করে একটি গোষ্ঠী এই উদ্যোগের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। তাদের প্রধান অভিযোগ ছিল, সরকারের তৈরি এই বিশেষ তহবিল থেকে তাদের কোনো ধরনের ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রাখা হয়নি।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন