মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং একই সঙ্গে হরমুজ প্রণালি উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা হিসেবে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্পের শর্ত অনুযায়ী, ইরানকে কখনই পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে এবং একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রণালিতে যদি কোনো মাইন পাতা থেকে থাকে তবে সেগুলোও দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং মার্কিন বাহিনী ইতোমধ্যে সেখানে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বলেও তিনি দাবি করেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবে।
এছাড়া ট্রাম্প দাবি করেন, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম পরবর্তীতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় উদ্ধার করে সম্পূর্ণ ধ্বংস করবে যুক্তরাষ্ট্র।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন