ঢাকা নিউজ

মালয়েশিয়া সফরে নতুন আশার আলো দেখছেন প্রবাসীরা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়ায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তার কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে। এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবাসী কমিউনিটিতে ব্যাপক আলোচনা চলছে।

প্রবাসীদের মূল প্রত্যাশা, দুই দেশের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধতার সুযোগ সৃষ্টি এবং মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হবে। মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিন এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা বিভিন্ন সমস্যার সমাধান এবং সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও কম খরচে কর্মীবান্ধব শ্রমবাজার গড়ে তোলার বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে।

আগামী ২১ জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর পৌঁছাবেন এবং ২২ জুন দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অভিবাসন ও দক্ষ জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, যা মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মালয়েশিয়া সফর শেষে ২৩ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রীর চীন সফরের কর্মসূচিও রয়েছে।

প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টিই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও এক মাসের মধ্যে শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নতুন কোনো সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মালয়েশিয়া সফরে নতুন আশার আলো দেখছেন প্রবাসীরা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ