ঢাকা নিউজ

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানের ড্রোন কারখানাগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ড্রোন কোথায় আছে এবং তাদের ড্রোন কারখানাগুলো কোথায় অবস্থিত—তা তারা জানেন এবং এর অধিকাংশ ড্রোন কারখানাই ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের মতে, ড্রোন কারখানার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের বেশিরভাগ স্থাপনাও অকার্যকর করে দেওয়া হয়েছে। ইরানের হাতে বর্তমানে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে সেটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানালেও তিনি উল্লেখ করেন যে, দেশটির হয়তো ২১ বা ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো টিকে আছে।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল তার তুলনায় বর্তমান অস্ত্র অনেক কম হলেও এই পরিমাণ অস্ত্রও ‘অনেক’। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়ার কারণ হিসেবে তিনি ইরানের নেতৃত্বের 'গর্ব' এবং আলোচনা দীর্ঘায়িত হওয়াকে দায়ী করেন।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব কার্যত ছিন্নভিন্ন হয়ে গেছে এবং তারা কখনো কল্পনাও করেনি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেখানে চুক্তি করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন যে, দুই দেশের মধ্যে আলোচনা ভালোই এগোচ্ছে এবং সপ্তাহান্তেই একটি সমঝোতা হতে পারে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

ইরানের ড্রোন কোথায় আছে আমরা জানি: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ইরানের ড্রোন কারখানাগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ড্রোন কোথায় আছে এবং তাদের ড্রোন কারখানাগুলো কোথায় অবস্থিত—তা তারা জানেন এবং এর অধিকাংশ ড্রোন কারখানাই ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের মতে, ড্রোন কারখানার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের বেশিরভাগ স্থাপনাও অকার্যকর করে দেওয়া হয়েছে। ইরানের হাতে বর্তমানে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে সেটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানালেও তিনি উল্লেখ করেন যে, দেশটির হয়তো ২১ বা ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো টিকে আছে।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল তার তুলনায় বর্তমান অস্ত্র অনেক কম হলেও এই পরিমাণ অস্ত্রও ‘অনেক’। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়ার কারণ হিসেবে তিনি ইরানের নেতৃত্বের 'গর্ব' এবং আলোচনা দীর্ঘায়িত হওয়াকে দায়ী করেন।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব কার্যত ছিন্নভিন্ন হয়ে গেছে এবং তারা কখনো কল্পনাও করেনি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেখানে চুক্তি করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন যে, দুই দেশের মধ্যে আলোচনা ভালোই এগোচ্ছে এবং সপ্তাহান্তেই একটি সমঝোতা হতে পারে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ