কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সফলভাবে প্রতিরোধ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (৬ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো কুয়েতের বিভিন্ন আবাসিক এলাকার আকাশে সফলভাবে ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ কয়েকটি স্থানে পড়ে কিছু ক্ষয়ক্ষতি হলেও এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, কুয়েত ও বাহরাইনের ওপর ইরানের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহার পক্ষ থেকে তেহরানের এই পদক্ষেপকে দুই উপসাগরীয় দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন