ঢাকা নিউজ

আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকাল রোববার বিকালের মধ্যে জবাব দিতে হবে যে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না; উত্তর সন্তোষজনক না হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থ এবং মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে আইন অনুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা হয়েছে। তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একটি নতুন অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মূলত গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত তিন পর্যায়ে রোগী পরিবহণের জন্য বুয়েটের কারিগরি সহায়তায় স্থানীয়ভাবে বিদ্যুৎচালিত আধুনিক অ্যাম্বুলেন্স তৈরির মহাপরিকল্পনা করছে সরকার, যা সফল হলে দেশের অ্যাম্বুলেন্স ঘাটতি পূরণ হবে এবং বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সচেতনতামূলক র‍্যালি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে র‍্যালি করার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী এবং আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রয়েছে বলেও নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ