চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও দেশটির জব্দ করা সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, তারা যদি ভালো আচরণ করে এবং সঠিক ভূমিকা পালন করে, তবেই আলোচনা শুরু হবে। তবে সেই আলোচনার টেবিলে সমঝোতা হলেও ইরান এখনই তাদের ফ্রিজ হওয়া অর্থ ফেরত পাচ্ছে না বলে তিনি পরিষ্কার করে দেন।
ইরানি গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ইরানের প্রায় ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের সম্পদ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরেই তেহরান যেকোনো চুক্তিতে পৌঁছানোর প্রধান শর্ত হিসেবে এই বিশাল পরিমাণ অর্থ অবমুক্ত করার দাবি জানিয়ে আসছিল, যা মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ এই বক্তব্যে বড় ধরনের ধাক্কা খেল।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন