ঢাকা নিউজ

ছয় দফা দাবিতে বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

ছবি : সংগৃহীত

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) সাধারণ শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। রোববার দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিলসহ দ্রুত ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে এবং বক্তারা অভিযোগ করেন যে, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন এবং ট্রেইনি চিকিৎসকদের ৯ম গ্রেডের সমমান বেতন নির্ধারণ করা। এছাড়া বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষা ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও তোলেন তারা।

পাশাপাশি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের মতো জেনারেলদের চেয়ে দুই বছর বেশি অর্থাৎ ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি উত্থাপন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

ছয় দফা দাবিতে বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) সাধারণ শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। রোববার দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিলসহ দ্রুত ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে এবং বক্তারা অভিযোগ করেন যে, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন এবং ট্রেইনি চিকিৎসকদের ৯ম গ্রেডের সমমান বেতন নির্ধারণ করা। এছাড়া বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষা ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও তোলেন তারা।

পাশাপাশি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের মতো জেনারেলদের চেয়ে দুই বছর বেশি অর্থাৎ ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি উত্থাপন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ