ঢাকা নিউজ

ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মারা গেছেন। আর সেই মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার ছোট বোন রাশিদা বেগম। রোববার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমানের মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর কলেজের সাবেক ভিপি ছিলেন এবং টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে যুক্ত ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে বড় ভাই খলিলুর রহমান জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় এবং রোববার দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে বড় ভাইয়ের এই আকস্মিক মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ধাক্কা সামলাতে না পেরে বোন রাশিদা বেগমও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগামী ৮ জুন বেলা ১১টায় তাদের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

ভাইয়ের মৃত্যুর শোকে বোনেরও মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মারা গেছেন। আর সেই মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার ছোট বোন রাশিদা বেগম। রোববার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমানের মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর কলেজের সাবেক ভিপি ছিলেন এবং টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে যুক্ত ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে বড় ভাই খলিলুর রহমান জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় এবং রোববার দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে বড় ভাইয়ের এই আকস্মিক মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ধাক্কা সামলাতে না পেরে বোন রাশিদা বেগমও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগামী ৮ জুন বেলা ১১টায় তাদের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ