ঢাকা নিউজ

আফতাবনগরে বিপুল মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০টি ইয়াবা, ২৫০ গ্রাম শীষা এবং শীষা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)–এর কোতয়ালী সার্কেলের একটি দল বাড্ডার আফতাবনগর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে সেক্টর-১-এর ব্লক-এফ, রোড-৪, হাউস-২৬-এর ‘ব্যাচেলর হ্যাভেন’ নামের একটি ভবনের অষ্টম তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম শীষা, শীষা সেবনের একটি হুক্কা সেট, প্রায় ৯০০ গ্রাম কয়লা এবং তিনটি মোবাইল ফোন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. যুবরাজ, মো. সোহেল আরমান জুয়েল এবং মো. আব্দুর রাজ্জাক। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এ ঘটনায় পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উপপরিচালক মো. রাজিউর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

আফতাবনগরে বিপুল মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ