ঢাকা নিউজ

কামরাঙ্গীরচরে ১৫ কেজি গাঁজাসহ আটক দুই

কামরাঙ্গীরচরে ১৫ কেজি গাঁজাসহ আটক দুই
ছবি : সংগৃহীত

কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় ১৫ কেজি নিষিদ্ধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে বশির আহমেদ দুলাল এবং নাসিমা বেগমকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাদের মধ্যে একজনের বিরুদ্ধে সাতটি এবং অপরজনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

কামরাঙ্গীরচরে ১৫ কেজি গাঁজাসহ আটক দুই

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় ১৫ কেজি নিষিদ্ধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে বশির আহমেদ দুলাল এবং নাসিমা বেগমকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাদের মধ্যে একজনের বিরুদ্ধে সাতটি এবং অপরজনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ