নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় গ্রামের ‘মানবকল্যাণকামী অনাথালয়’-এর ১২০ জন শিশুর মাঝে সম্প্রতি স্ক্যাবিস (চর্মরোগ) দেখা দেয়। দুবেলা ভালো খাবার না জোটায় অনাথালয় কর্তৃপক্ষের পক্ষে শিশুদের উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। এই আর্থিক সংকটের বিষয়টি জানতে পেরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শিশুদের সরকারিভাবে সুচিকিৎসার উদ্যোগ নেন।
তারই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে নেত্রকোনা জেলা স্বাস্থ্য দপ্তরের আয়োজনে অনাথ শিশুদের বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে নানাবিধ পরামর্শ দেওয়া হয়। সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, অনাথ শিশুদের এই চিকিৎসাসেবা আগামীতেও অব্যাহত থাকবে এবং দুর্গাপুর হাসপাতাল থেকে পরবর্তীতে তাদের দেখভাল করা হবে।
অনাথালয়টির প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী নয়ন ২০২০ সালের ৭ সেপ্টেম্বর মারা যাওয়ার পর থেকে দাতা সদস্যদের চাঁদায় কোনোমতে চলছিল আশ্রমটি। বর্তমানে প্রতিষ্ঠাতা-পত্নী নিশা দেবীর তত্ত্বাবধানে থাকা আশ্রমটির শিশুরা বই-খাতা, পোশাক ও ভালো খাবারের তীব্র সংকটে ভুগছে। আশ্রমের কো-অর্ডিনেটর সাগর দেবনাথ জানান, শিশুদের চর্মরোগের প্রকোপ বাড়ার পর ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে দ্রুত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় তারা কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান ডেপুটি স্পিকারের এই উদ্যোগের প্রশংসা করেন। চিকিৎসাসেবা প্রদানকালে জেলা আধুনিক সদর হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামানসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে অনাথালয়ের পরিচালক নিশা দেবী জানান, প্রতিষ্ঠানটির চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই এবং টাকার অভাবে ছেলে-মেয়েদের পড়ার ঘর ও ডাইনিং রুম মেরামত করা যাচ্ছে না। তিনি অনাথ শিশুদের সহায়তায় দেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন