দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় বিভিন্ন মানুষের চুরি, ছিনতাই ও ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে এবং বান্ধবীর কথায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের দলত্যাগ করেছেন এক যুবক। রোববার দুপুরে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্টে বসে ওই শিক্ষার্থী দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দেন।
দলের এই পরিবর্তনকারী তাওহীদ ইসলাম ওই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। দুধ দিয়ে গোসল করার পর সেখানে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা তাকে নতুন সমর্থক হিসেবে বরণ করে নেয়।
তাওহীদ জানান, খেলায় হার-জিত থাকাটা স্বাভাবিক হলেও দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরা চোর ধরা পড়া এবং সমর্থকদের ইভটিজিংয়ের মতো ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। এই কারণে বান্ধবীরা তাকে প্রতিনিয়ত লজ্জা দেওয়ায় তাদের কথায় অনুপ্রাণিত হয়ে এবং শপথবাক্য পাঠ করে তিনি ব্রাজিল ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বিষয়টি নিশ্চিত করে জানান, তাওহীদ দুধ ও সেভেন আপ দিয়ে গোসল এবং শপথবাক্য পাঠের মাধ্যমে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দিলে তারা তাকে স্বাগত জানান।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন