সরকার জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ প্রদান করেছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। তাকে গ্রেড-১ পদমর্যাদায় আগামী এক বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তানুযায়ী, তাকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করে এই পদে যোগদান করতে হবে। সৈয়দ আবদাল আহমদ বাংলাদেশের সাংবাদিকতা জগতে অত্যন্ত সুপরিচিত এক ব্যক্তিত্ব। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কার কাজেও যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত 'গণমাধ্যম সংস্কার কমিশন'-এর অন্যতম সদস্য হিসেবে কাজ করেছেন। তথ্য অধিদপ্তরের শীর্ষ পদে তার এই নিয়োগ দেশের তথ্য প্রবাহ ও সরকারি প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন