ঢাকা নিউজ

রাজধানীতে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করল ডিএসসিসি

ছবি : সংগৃহীত

রাজধানীর ফুলবাড়িয়ার ফিনিক্স রোডের নাম পরিবর্তন করে পুনরায় প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রোববার বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের এই ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর নামফলক উন্মোচন করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, হাফেজ্জী হুজুর ছিলেন দেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই নামকরণ করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় ধর্মীয় নেতাদের অনুরোধ এবং জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সময় এই সড়কটির নাম হাফেজ্জী হুজুর সড়ক রাখা হয়েছিল। তবে ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাফেজ্জী হুজুর ও বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসানের নামে থাকা সড়কের নামকরণ বাতিল করেছিল। দীর্ঘ ৯ বছর পর সেই নাম আবারো পুনর্বহাল করা হলো।

সড়ক উদ্বোধনের পাশাপাশি ডিএসসিসি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতেও গুরুত্বারোপ করেন। তিনি জানান, আসন্ন মৌসুম সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি ও কার্যক্রম জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

রাজধানীতে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করল ডিএসসিসি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর ফুলবাড়িয়ার ফিনিক্স রোডের নাম পরিবর্তন করে পুনরায় প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রোববার বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের এই ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর নামফলক উন্মোচন করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, হাফেজ্জী হুজুর ছিলেন দেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই নামকরণ করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় ধর্মীয় নেতাদের অনুরোধ এবং জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সময় এই সড়কটির নাম হাফেজ্জী হুজুর সড়ক রাখা হয়েছিল। তবে ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাফেজ্জী হুজুর ও বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসানের নামে থাকা সড়কের নামকরণ বাতিল করেছিল। দীর্ঘ ৯ বছর পর সেই নাম আবারো পুনর্বহাল করা হলো।

সড়ক উদ্বোধনের পাশাপাশি ডিএসসিসি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতেও গুরুত্বারোপ করেন। তিনি জানান, আসন্ন মৌসুম সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি ও কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ