ঢাকা নিউজ

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব ও সংসদে বিতর্ক

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে 'স্বার্থবিরোধী' আখ্যা দিয়ে তা বাতিলের জন্য সংসদে উত্থাপনের প্রস্তাব করেছেন। আজ বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, দুই দেশের আমদানি-রপ্তানি ঘাটতি পূরণ, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি এবং বিনিয়োগের নীতি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটি স্বাক্ষর করে। সে সময় দেশের সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্কগুলোর পক্ষ থেকে একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ ও স্বার্থসংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরের বিরোধিতা করা হলেও তা আমলে নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন যে, এই চুক্তির অনেকগুলো ধারা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই বর্তমান নির্বাচিত সরকারের উচিত চুক্তিটি সংসদে পেশ করা এবং প্রয়োজনে তা বাতিল করা। এ সময় তিনি চুক্তির শর্তগুলো নিয়ে বিস্তারিত বলতে চাইলে স্পিকার তাকে থামিয়ে দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংসদ সদস্যের এই বক্তব্যটি পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয়। তিনি ৩০১ বিধির কথা উল্লেখ করে বলেন, পয়েন্ট অব অর্ডার কেবল সংসদের চলমান বিষয় বা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হয়। রুমিন ফারহানার উত্থাপিত বিষয়টি একটি নতুন প্রশ্ন হওয়ায় স্পিকার তাকে যথাযথ বিধি মেনে নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং তার প্রস্তাবটি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করতে অপরাগতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব ও সংসদে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ