ঢাকা নিউজ

মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি: ২৫০ বছর পূর্তিতে নজিরবিহীন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির বিশেষ সংস্করণের পাসপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 'দ্য গার্ডিয়ান'-এর বরাত দিয়ে জানা গেছে, চলতি গ্রীষ্মকাল থেকেই এই সীমিত সংস্করণের পাসপোর্ট বাজারে আসবে। কোনো রাজনৈতিক নেতার ছবি পাসপোর্টে স্থান পাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, এই বিশেষ পাসপোর্টে উন্নত ইমেজিং ও কাস্টমাইজড আর্টওয়ার্ক ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের ভেতরের কভারে ট্রাম্পের বড় ছবির পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ, জাতীয় পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে। এটি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা২৫০’ উদযাপনের অংশ।

এই উদযাপনের তালিকায় আরও রয়েছে ন্যাশনাল মলে ‘গ্র্যান্ড প্রিক্স’ রেস এবং হোয়াইট হাউসের লনে ‘ইউএফসি’ লড়াইয়ের মতো আয়োজন। তবে সমালোচকরা একে রাষ্ট্রীয় নথিতে 'ব্যক্তিপূজা' বলে অভিহিত করেছেন। এর আগে কৃষি বিভাগে আব্রাহাম লিংকনের ছবির পাশে এবং ২০২৬ সালের ন্যাশনাল পার্ক পাসেও ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছিল।

সবচেয়ে আলোচিত প্রকল্প হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উঁচু একটি বিশাল স্বর্ণালী তোরণ নির্মাণের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে ‘আর্ক দ্য ট্রাম্প’। এটি উচ্চতায় লিংকন মেমোরিয়াল ও ইউএস ক্যাপিটলকেও ছাড়িয়ে যাবে। প্রশাসনের দাবি এটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করার মাধ্যম হলেও, সমালোচকরা একে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর ওপর একক প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি: ২৫০ বছর পূর্তিতে নজিরবিহীন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির বিশেষ সংস্করণের পাসপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 'দ্য গার্ডিয়ান'-এর বরাত দিয়ে জানা গেছে, চলতি গ্রীষ্মকাল থেকেই এই সীমিত সংস্করণের পাসপোর্ট বাজারে আসবে। কোনো রাজনৈতিক নেতার ছবি পাসপোর্টে স্থান পাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, এই বিশেষ পাসপোর্টে উন্নত ইমেজিং ও কাস্টমাইজড আর্টওয়ার্ক ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের ভেতরের কভারে ট্রাম্পের বড় ছবির পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ, জাতীয় পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে। এটি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা২৫০’ উদযাপনের অংশ।

এই উদযাপনের তালিকায় আরও রয়েছে ন্যাশনাল মলে ‘গ্র্যান্ড প্রিক্স’ রেস এবং হোয়াইট হাউসের লনে ‘ইউএফসি’ লড়াইয়ের মতো আয়োজন। তবে সমালোচকরা একে রাষ্ট্রীয় নথিতে 'ব্যক্তিপূজা' বলে অভিহিত করেছেন। এর আগে কৃষি বিভাগে আব্রাহাম লিংকনের ছবির পাশে এবং ২০২৬ সালের ন্যাশনাল পার্ক পাসেও ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছিল।

সবচেয়ে আলোচিত প্রকল্প হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উঁচু একটি বিশাল স্বর্ণালী তোরণ নির্মাণের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে ‘আর্ক দ্য ট্রাম্প’। এটি উচ্চতায় লিংকন মেমোরিয়াল ও ইউএস ক্যাপিটলকেও ছাড়িয়ে যাবে। প্রশাসনের দাবি এটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করার মাধ্যম হলেও, সমালোচকরা একে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর ওপর একক প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে দেখছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ