ঢাকা নিউজ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক

ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া ওই এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া শিবজাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দীর্ঘক্ষণ পর আশপাশের জেলেরা নদীতে একটি জাল একা ভাসতে দেখে সন্দেহবশত কাছে এগিয়ে যান এবং শামীমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা দ্রুত নিহতের পরিবারকে খবর দিলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া ওই এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া শিবজাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দীর্ঘক্ষণ পর আশপাশের জেলেরা নদীতে একটি জাল একা ভাসতে দেখে সন্দেহবশত কাছে এগিয়ে যান এবং শামীমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা দ্রুত নিহতের পরিবারকে খবর দিলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ