ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে—এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের এই অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। গত মঙ্গলবার শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এই খবরের প্রভাবে আজ বুধবার সকালে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম টানা আট দিন ধরে বাড়ছে।
জুন মাসের সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া জুলাই মাসের সরবরাহের আগাম দামও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮৪ ডলার হয়েছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এই তেলের দাম বাড়ার রেকর্ড তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণেই জ্বালানি তেলের বাজারে এই অস্থিরতা কাটছে না। মূলত ইরানের ওপর মার্কিন চাপের সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন