ঢাকা নিউজ

বজ্রপাতে বরিশালের দুই স্কুলে শিক্ষকসহ আহত ১৬

ছবি : সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে ক্লাস চলাকালে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থীসহ মোট ১৬ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুরো উপজেলা জুড়ে স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর সোয়া ২টার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে শ্রেণিকক্ষে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলাম এবং সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ৭ জন শিক্ষার্থীসহ মোট ৮ জন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কেউ কেউ জ্ঞান হারান। তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানেও একইভাবে বিকট শব্দ ও আতঙ্কে আরও ৮ জন শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়লে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া ৮ জনের কেউ বর্তমানে গুরুতর অবস্থায় নেই। প্রাথমিক চিকিৎসার পর তারা অনেকটা সুস্থ হলেও তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আহতদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বজ্রপাতে বরিশালের দুই স্কুলে শিক্ষকসহ আহত ১৬

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ