ঢাকা নিউজ

অধিবেশনে হঠাৎ অসুস্থ সংসদ সদস্য, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠার সৃষ্টি হয়। আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম দিনের প্রথম পর্বের কার্যক্রম চলাকালে বেলা ১টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখছিলেন।

সংসদ সদস্যের অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে আলোচনা থামিয়ে দেন এবং সকলের নজরে আনেন। স্পিকারের নির্দেশে দ্রুত সংসদ সচিবালয়ের কর্মী ও উপস্থিত চিকিৎসকরা হাফেজ রবিউল বাশারের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর অন্যান্য সংসদ সদস্যদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে স্থানান্তর করা হয়।

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী এ সময় তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।

বর্তমানে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সংসদের ভেতরে বিরোধী দলীয় একজন সদস্যের অসুস্থতায় প্রধানমন্ত্রীর এমন দ্রুত সাড়া দান এবং সহমর্মিতা প্রকাশ সংসদীয় রাজনীতিতে এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

অধিবেশনে হঠাৎ অসুস্থ সংসদ সদস্য, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠার সৃষ্টি হয়। আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম দিনের প্রথম পর্বের কার্যক্রম চলাকালে বেলা ১টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখছিলেন।

সংসদ সদস্যের অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে আলোচনা থামিয়ে দেন এবং সকলের নজরে আনেন। স্পিকারের নির্দেশে দ্রুত সংসদ সচিবালয়ের কর্মী ও উপস্থিত চিকিৎসকরা হাফেজ রবিউল বাশারের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর অন্যান্য সংসদ সদস্যদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে স্থানান্তর করা হয়।

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী এ সময় তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।

বর্তমানে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সংসদের ভেতরে বিরোধী দলীয় একজন সদস্যের অসুস্থতায় প্রধানমন্ত্রীর এমন দ্রুত সাড়া দান এবং সহমর্মিতা প্রকাশ সংসদীয় রাজনীতিতে এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ