ইরানের পক্ষ থেকে আসা নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করা পর্যন্ত এবং ওয়াশিংটনের উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না এবং চলমান নৌ-অবরোধও অব্যাহত থাকবে।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি নজরদারি ও অবরোধ ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার হোয়াইট হাউস ইরানের কাছ থেকে যুদ্ধের অবসানে একটি নতুন প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করলেও ট্রাম্প সেই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের প্রস্তাবে যুদ্ধাবসানের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেয়ার কথা বলা হলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতে করার প্রস্তাব দেওয়া হয়। তবে ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিয়ে পারমাণবিক অস্ত্র না রাখার শর্তে অনড় অবস্থানে রয়েছেন।
এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন অবরোধ বোমাবর্ষণের চেয়েও বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে এবং এর ফলে ইরানের অর্থনীতি ও তেল খাত চরম সংকটে পড়েছে। তিনি জানান, ইরান এই অবরোধ তুলে নেওয়ার জন্য চুক্তি করতে চাইলেও পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা রেখে তিনি কোনো ছাড় দেবেন না।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, এই মুহূর্তে ইরানের সঙ্গে ফোনে আলোচনা চলছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এখন আত্মসমর্পণ করার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন এবং পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে সই করবেন না বলে হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন