ঢাকা নিউজ

ভোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা

ছবি : সংগৃহীত

টানা চারদিনের বৃষ্টির পর শুক্রবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারি বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলা অঝোরে বৃষ্টিতে গ্রিনরোড, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুর এবং মালিবাগসহ বেশ কিছু এলাকার প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে যাওয়ায় পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জলাবদ্ধতার কারণে গ্রিনরোড, পান্থপথ, জিগাতলা, পশ্চিম শ্যাওড়াপাড়া, কাজীপাড়া এবং মৌচাক এলাকায় রাস্তায় পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। আজ ছুটির দিন ও মে দিবস হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ কম থাকলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বিশেষ করে মিরপুর এলাকায় কোথাও কোথাও রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এই বৃষ্টির প্রভাবে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ কমে আসলেও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। রাজধানীতে আজও সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

টানা বৃষ্টির ফলে সৃষ্ট এই জলাবদ্ধতায় রাজধানীর নিচু এলাকার বাসিন্দারা যেমন বিপাকে পড়েছেন, তেমনি মূল সড়কেও পানি জমে থাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি করে নদী তীরবর্তী এলাকায় বাড়তি নজরদারির পরামর্শ দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

ভোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ