ঢাকা নিউজ

গোপন ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার গ্রেফতার

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে হোটেলের বাথরুমে নারীদের গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে তারা এই আপত্তিকর কাজ করেন বলে ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছেন।

গ্রেফতারের পর তাদের কলম্বোর আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তদন্ত সাপেক্ষে তাদের প্রত্যেককে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি বা প্রায় ১ হাজার ৫৬৪ মার্কিন ডলারের ব্যক্তিগত জামিনে মুক্তি দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

নারাহেনপিতা পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে যে, ধারণকৃত ভিডিওগুলো ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। এই ঘটনার প্রেক্ষিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়নি।

লঙ্কান ক্রিকেট বোর্ড বর্তমানে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে; গত ৪৮ ঘণ্টার ব্যবধানে আগের কর্মকর্তাদের সরিয়ে একটি নতুন ট্রান্সফরমেশন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ডের এমন আমূল পরিবর্তনের মধ্যেই জাতীয় পর্যায়ের তরুণ ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ দেশটির ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

গোপন ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে হোটেলের বাথরুমে নারীদের গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে তারা এই আপত্তিকর কাজ করেন বলে ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছেন।

গ্রেফতারের পর তাদের কলম্বোর আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তদন্ত সাপেক্ষে তাদের প্রত্যেককে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি বা প্রায় ১ হাজার ৫৬৪ মার্কিন ডলারের ব্যক্তিগত জামিনে মুক্তি দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

নারাহেনপিতা পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে যে, ধারণকৃত ভিডিওগুলো ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। এই ঘটনার প্রেক্ষিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়নি।

লঙ্কান ক্রিকেট বোর্ড বর্তমানে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে; গত ৪৮ ঘণ্টার ব্যবধানে আগের কর্মকর্তাদের সরিয়ে একটি নতুন ট্রান্সফরমেশন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ডের এমন আমূল পরিবর্তনের মধ্যেই জাতীয় পর্যায়ের তরুণ ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ দেশটির ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ